বাস-অটোরিকশা-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ৩০ মার্চ ২০২৩ | ১৮:০৭ | আপডেট: ৩০ মার্চ ২০২৩ | ১৮:০৭
পটুয়াখালীর দুমকি উপজেলার পাগলা মোড়ে যাত্রীবাহী বাস, মোটরসাইকেল ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে আমিনুল ইসলাম শাওন (২২) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৭ জন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শাওন সদর উপজেলার গাবুয়া এলাকার আব্দুর রব তালুকদারের ছেলে। তিনি বরিশাল পলিটেকনিক্যালের ডিপ্লোমার শিক্ষার্থী।
পটুয়াখালী দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার জানান, যাত্রীবাহি বাস, মোটরসাইকেল ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়। আহতদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপারকে আটক করা যায়নি।
- বিষয় :
- পটুয়াখালী
- ত্রিমুখী সংঘর্ষ
- নিহত
- সড়ক দুর্ঘটনা
