শেরপুর জেলা পুলিশের শান্তি সমাবেশে
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ১৯ অক্টোবর ২০১৯ | ০৯:১৭
শেরপুর জেলা পুলিশের উদ্যোগে শনিবার সকালে পুলিশ লাইন্স মাঠে এক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় দুই হাজার আলেম-ওলামা, ইমাম, মুয়াজ্জিন, মাদরাসা ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভূঁঞা। অনুষ্ঠানের সভাপতি পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম স্বাগত বক্তব্য রাখেন।
অতিরিক্ত ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভূঁঞা বলেন, বেশ কয়েক বছর আগে ইভটিজিংয়ের কারণে অনেকে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় পদক্ষেপে ইতোমধ্যে ইভটিজিং প্রায় বন্ধ হয়ে গেছে। এখন মেয়েরা নিশ্চিন্তে স্কুলে যেতে পারে। এখন প্রধানমন্ত্রী মাদক, জঙ্গীবাদ ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দিয়েছেন। তাই এসব নজরে আসার সাথে সাথে পুলিশকে জানাতে হবে। কেউ ছাড় পাবে না।
- বিষয় :
- শেরপুর
