ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পাটগ্রামে ট্রেনের ধাক্কায় বৃদ্ধা নিহত

পাটগ্রামে ট্রেনের ধাক্কায় বৃদ্ধা নিহত
×

দুর্ঘটনাস্থলে মানুষের ভিড়/ ছবি- সমকাল।

পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৩ | ১১:৫৩ | আপডেট: ০৪ এপ্রিল ২০২৩ | ১১:৫৫

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ট্রেনের ধাক্কায় কফুরন বেওয়া (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে সাড়ে তিনটার দিকে বাউরা ইউনিয়নের নবীনগরে এ দুর্ঘটনা ঘটে। 

এ তথ্য নিশ্চিত করেছেন বাউরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মামুন হোসেন সরকার। নিহত বৃদ্ধা কফুরন বেওয়ার উপজেলা বাউরা ইউনিয়নের নবীনগর গ্রামের বাসিন্দা। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বাউরা আরেফা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় থেকে একটি সেচ্ছাসেবী সংগঠনের দেওয়া ঈদ উপহার সেমাই ও চিনি নিয়ে রেললাইনের ধার দিয়ে বাড়ি ফিরছিলেন কফুরন। এ সময় নওগাঁর শান্তাহার রেলওয়ে স্টেশনের থেকে ছেড়ে আসা আন্তঃনগর করতোয়া এক্সপ্রেস ট্রেনটি উপজেলার বুড়িমারী রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছিল। পরে তিনি ওই ট্রেনের ধাক্কায় আহত হয়েে ঘটনাস্থলে নিহত হন। খবর পেয়ে 

পরিবার লোকজন নিহতের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। 

পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, লালমনিরহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির ওসিকে নিহতের বিষয়টি জানানো হয়েছে।

আরও পড়ুন

×