ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

কুমিল্লায় মহাসড়কের পাশ থেকে কিশোরের মরদেহ উদ্ধার

কুমিল্লায় মহাসড়কের পাশ থেকে কিশোরের মরদেহ উদ্ধার
×

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা

প্রকাশ: ২৭ মার্চ ২০২০ | ০০:৪৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকা থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার ভোররাতে ওই কিশোরের লাশ উদ্ধারের পর সকাল ৯টার দিকে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত কিশোরের নাম মো.বিল্লাল হোসেন (১৬) । তার বাড়ি বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের নারায়নসার গ্রামে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক জানান, ঘটনাটি প্রথমে সড়ক দুর্ঘটনা মনে হলেও পরে মরদেহের শরীরে আঘাতের চিহ্ন দেখে পুলিশ নিশ্চিত হয়- এটি দুর্ঘটনা নয়, খুন করে ওই কিশোরের লাশ ফেলে রাখা হয় মহাসড়কের পাশে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

তিনি বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে তার নাম-পরিচয় জানানো সম্ভব হচ্ছে না।

আরও পড়ুন

×