ট্রাক-পিকআপ-অটোর ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৩
প্রতীকী ছবি
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৩ | ১৩:৫৫ | আপডেট: ১৪ এপ্রিল ২০২৩ | ১৩:৫৫
হবিগঞ্জ-বানিয়াচং সড়কের সুটকি ব্রিজ এলাকায় ট্রাক, পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নারীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন। আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন- হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের রাজা মিয়ার ছেলে মজনু মিয়া (৫০) ও নুর জাহান বেগম (৩০)।
বিষয়টি নিশ্চিত করেছেন বানিয়াচং থানার (ওসি) অজয় চন্দ্র দেব। তিনি জানান, শুক্রবার বিকেল ৫টার দিকে সুটকি ব্রিজ এলাকায় ট্রাক, পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে আরও একজন মারা যান।
ওসি আর বলেন, আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে। দুর্ঘটনা কবলিত গাড়িগুলো উদ্ধার করা হয়েছে।
- বিষয় :
- হবিগঞ্জ
- ত্রিমুখী সংঘর্ষ
- নিহত
- আহত
