ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

ভাতিজার দায়ের কোপে চাচা নিহত

ভাতিজার দায়ের কোপে চাচা নিহত
×

প্রতীকী ছবি

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৩ | ১৬:১৮ | আপডেট: ১৪ এপ্রিল ২০২৩ | ১৬:১৮

হবিগঞ্জের বানিয়াচংয়ে ভাতিজার দায়ের কোপে মোশারফ নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 

নিহত মোশারফ হোসেন উপজেলার কুর্শা কাগাউড়া ইউনিয়নের কাগাউড়া গ্রামের মোশাহিদ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাটি কাটা নিয়ে মোশারফ হোসেনের সঙ্গে ভাতিজা শাহিন মিয়ার বাকবিতণ্ডা হয়। এর একপর্যায়ে শাহিন মিয়া চাচা মোশারফ মিয়াকে দা দিয়ে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 


এ বিষয়ে বানিয়াচং থানার (ওসি) অজয় চন্দ্র দেব জানান, তদন্ত চলছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

×