ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

খুলনা সিটি নির্বাচন

ভোটের সংবাদ সংগ্রহে নতুন নীতিমালা বাতিলের দাবি স্বতন্ত্র মেয়র প্রার্থীর

ভোটের সংবাদ সংগ্রহে নতুন নীতিমালা বাতিলের দাবি স্বতন্ত্র মেয়র প্রার্থীর
×

খুলনা ব্যুরো

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৩ | ১৪:৩৩ | আপডেট: ১৮ এপ্রিল ২০২৩ | ১৪:৩৩

ভোট গ্রহণের সময় সংবাদ সংগ্রহের যে নীতিমালা নির্বাচন কমিশন জারি করেছে তা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের অন্তরায় বলে মন্তব্য করেছেন খুলনা সিটি করপোরেশনের স্বতন্ত্র মেয়র প্রার্থী মো. আব্দুল্লাহ চৌধুরী।

মঙ্গলবার খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। ভোট গ্রহণের সময় সংবাদ সংগ্রহে নির্বাচন কমিশন প্রণীত সাংবাদিক নীতিমালা এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে আগুয়ান-৭১ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

আব্দুল্লাহ চৌধুরী বলেন, সাংবাদিকদের দায়িত্ব পালন নিয়ে নির্বাচন কমিশনের চাপিয়ে দেওয়া নীতিমালা বাতিল না করলে জনমনে ভোটদানে বিঘ্ন সৃষ্টির শঙ্কা বাড়তে থাকবে। দেশে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। এ অবস্থার পরিবর্তন চাই। তরুণ সমাজকে জাগ্রত করতে এই নির্বাচনে আমাদের অংশগ্রহণ। আমরা এই নির্বাচনকে একটি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি।

স্বেচ্ছাসেবী সংগঠন আগুয়ান-৭১ সম্প্রতি মো. আব্দুল্লাহ চৌধুরীকে মেয়র প্রার্থী ঘোষণা করে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা অনির্বাণ আমিন আনাজ, সদস্য ইমরান শোভন, আবিদ শান্ত প্রমুখ।

আরও পড়ুন

×