ফরিদপুরে তারাবির নামাজ পড়ে ঘুরতে গিয়ে প্রাণ গেল ২ বন্ধুর
নিহত নজরুল ইসলাম ও রায়হান মোল্যা। ছবি: সমকাল
ফরিদপুর অফিস
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৩ | ০৫:৪৬ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৩ | ০৫:৪৭
ফরিদপুরে তারাবির নামাজ পড়ে ঘুরতে গিয়ে পিকআপ ভ্যান, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। এতে আরও দুজন আহত হয়েছেন।
মঙ্গলবার রাত ১২টার দিকে ফরিদপুর-ঢাকা মহাসড়কের কোমরপুরে মুসলিম মিশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ফরিদপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের আব্দুর রহমান মিয়ার ছেলে মো. নজরুল ইসলাম (২৮) এবং একই এলাকার ইলিয়াস মোল্যার ছেলে রায়হান মোল্যা (২৯)।
এ বিষয়ে ফরিদপুর সদর উপজেলার চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্যা জানান, দুই বন্ধু নজরুল ও রায়হান রাতে এশা ও তারাবির নামাজ পড়ে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়েছিলেন। পরে তারা দুর্ঘটনার শিকার হন। এতে নজরুল ঘটনাস্থলেই এবং রায়হানকে ঢাকা নেওয়ার পথে মারা যান।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান বলেন, দুর্ঘটনায় অটোরিকশার দুই যাত্রীর অবস্থাও আশঙ্কাজনক।
- বিষয় :
- ফরিদপুর
- ত্রিমুখী সংঘর্ষ
- নিহত
