ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সিলেটে লরি-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, আহত ২

সিলেটে লরি-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, আহত ২
×

প্রতীকী ছবি

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৩ | ১০:১৭ | আপডেট: ২৪ এপ্রিল ২০২৩ | ১০:১৭

ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমার সাতমাইল এলাকায় তেলবাহী লরি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সুলতানা বেগম নামের এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। এ ঘটনায় লরি চালককে আটক করা হয়েছে। সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সুলতানা বেগম (৪৫) দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের আদিতপুর গ্রামের তোতা মিয়ার স্ত্রী। 

দক্ষিণ সুরমা থানার ওসি শামসুদ্দোহা বলেন, তেলবাহী লরি সিলেট থেকে রশিদপুরের দিকে যাচ্ছিল। লরিটি সাতমাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশার এক যাত্রী নিহত হন। আহত হয়েছেন অটেরিকশাচালকসহ আরও দুই যাত্রী। দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত অটোরিকশা ও লরি জব্দ করা হয়েছে। 

আরও পড়ুন

×