ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নগরকান্দায় চাচার রামদার কোপে ভাতিজা নিহত

নগরকান্দায় চাচার রামদার কোপে ভাতিজা নিহত
×

ফাইল ছবি

ফরিদপুর অফিস ও নগরকান্দা প্রতিনিধি

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৩ | ১৩:১৬ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৩ | ১৩:১৭

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় চাচার রামদার কোপে ভাতিজার নিহতের খবর পাওয়া গেছে। শনিবার বিকেল ৪ টার দিকে উপজেলা কোদালিয়া শহীদনগর ইউনিয়নের ঈশ্বরদী গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ১০ জন আহত হয়েছেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, চাচা সিরাজ কারিকর ও ভাতিজা ওবায়দুর কারিকরের মধ্যে কিছুদিন ধরে বিরোধ চলছিল। শনিবার বিকেলে চাচা-ভাতিজার মধ্যে কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে সিরাজ কারিকর রামদা নিয়ে ভাতিজার মাথায় কোপ দেন। এতে ভাতিজা গুরুতর আহত হন। তাকে দ্রুত নগরকান্দা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেওয়া হলে চিকিৎসকরা মৃত্যু ঘোষণা করেন।

ওবায়দুরের ভাই ফারুক কারিকর বলেন, ২৬ এপ্রিল আমার চাচাতো ভাই রবিউল কারিকরের ছেলে মোস্তফা কারিকরের খতনার অনুষ্ঠান ছিল। এতে চাচা সুরাজ কারিককে দাওয়াত দেওয়ার পরও তিনি অনুষ্ঠানে আসেননি। এ নিয়ে শনিবার বিকেলে ওবায়দুর আর চাচা সুরাজের মধ্যে কথা কাটাকাটি হয়। এমন সময় চাচা রামদা নিয়ে ওবায়দুরের মাথায় কোপ দেন। এতে তিনি গুরুতর আহত হন। আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিতে গেলে সিরাজ, পাউচা কারিকরের ছেলে আওলাদ, জাহাঙ্গীরসহ আরও ১০-১২ জন দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালান। এতে ১০ জন আহত হন। আহতদের নগরকান্দা ও মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নগরকান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিরাজ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া নেওয়া হবে।

আরও পড়ুন

×