গাজীপুর সিটি নির্বাচন
জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা
মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম। ছবি-সংগৃহীত
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৩ | ০৫:১০ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩ | ০৫:২৮
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আলোচিত মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।
রোববার বেলা পৌনে ১১টার দিকে গাজীপুর শহরেরে বঙ্গতাজ অডিটরিয়ামে রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম এই ঘোষণা করেন।
রিটার্নিং কর্মকর্তা বলেন, ঋণ খেলাপির দায়ে তার মনোনয়নপত্র বাতিল করা হয়।
এসময় সেখানে উপস্থিত জাহাঙ্গীর আলম তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, আমার সব ঋণ পরিশোধ করা আছে। ব্যাংকের প্রতিনিধিও এখানে উপস্থিত আছেন। নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব করেছে।
