মাকে কুপিয়ে খুন, ছেলে আটক
নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
প্রকাশ: ২০ অক্টোবর ২০১৯ | ০০:১৭
বাগেরহাটে রাবেয়া মল্লিক (৬০) নামে এক বৃদ্ধাকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে তার ছেলে রাসেল মল্লিকের (৩২) বিরুদ্ধে।
রোববার সকালে বাগেরহাট শহরের বাসাবাটি এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত রাসেলকে (৩২) আটক করেছে পুলিশ।
রাসেল ওই এলাকার শাহজাহান মল্লিকের ছেলে। ঘটনার পর পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহতের পরিবারের অভিযোগ, রাসেল মল্লিক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তাকে বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়েও নেশা থেকে ফেরানো যায়নি। রোববার সকালে মায়ের কাছে টাকা চাওয়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে রাবেয়া মল্লিককে ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপান রাসেল। এত ঘটনাস্থলেই রাবেয়া মল্লিক নিহত হন।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল বলেন, মায়ের সঙ্গে রাসেল মল্লিক একই বাড়িতে থাকতেন। সকালে মায়ের কাছে টাকা ও মোবাইল চাওয়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মাকে নির্মম ভাবে হত্যা করেন। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে ঘাতক রাসেলকে আটক করি।
- বিষয় :
- বাগেরহাট
- কুপিয়ে হত্যা
- মাকে হত্যা
