চাঁদপুরে অসদুপায় অবলম্বন, ৩ এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার
ফাইল ছবি
কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা
প্রকাশ: ০৯ মে ২০২৩ | ১০:৫৮ | আপডেট: ০৯ মে ২০২৩ | ১১:২৪
চাঁদপুরের কচুয়া উপজেলায় ৩ এসএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার গণিত বিষয়ে অসদুপায় অবলম্বনের দায়ে তাদের বহিষ্কার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান।
বহিষ্কৃত পরীক্ষার্থীরা হলো- আশ্রাফপুর কেন্দ্রে জগতপুর উচ্চবিদ্যালয়ের কাউছার আহমেদ, রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কহলথুড়ি হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের বাইজিদ আহম্মদ সাইমুন ও একই কেন্দ্রে মাঝিগাছা কেন্দ্রের বাইছারা উচ্চ বিদ্যালয়ের রাকিব হাসান।
- বিষয় :
- চাঁদপুর
- এসএসসি পরীক্ষার্থী
- বহিষ্কার