ঢাকা শনিবার, ০৬ জুন ২০২৬

পেকুয়ায় মুক্তিপণ না পেয়ে প্রবাসীর পুত্রকে শ্বাসরোধে হত্যা, আটক ২

পেকুয়ায় মুক্তিপণ না পেয়ে প্রবাসীর পুত্রকে শ্বাসরোধে হত্যা, আটক ২
×

পেকুয়া-কুতুবদিয়া প্রতিনিধি

প্রকাশ: ২০ অক্টোবর ২০১৯ | ০২:৩০ | আপডেট: ২০ অক্টোবর ২০১৯ | ০২:৩১

কক্সবাজারের পেকুয়া উপজেলায় মুক্তিপণ না পেয়ে এক প্রবাসীর শিশুপুত্রকে শ্বাসরোধে হত্যা করেছে অপহরনকারীরা। নিহত আরাফাত (৮) একই উপজেলার বারবাকিয়া ইউনিয়নের কাদিমাকাটা গ্রামের ওমান প্রবাসী রুহুল কাদেরের পুত্র। আরাফাত বারাইয়াকাটা কামিল মাদ্রাসার প্রথম শ্রেনীর ছাত্র ছিল। 

শনিবার  রাত ৮ টার দিকে মগনামা ইউনিয়নের নাপিতারদ্বিয়া এলাকার ফসলি জমির ধানক্ষেত থেকে  তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের খালাতো ভাইসহ দুজনকে আটক করেছে পুলিশ।

পেকুয়া থানা পুলিশ সুত্র জানায়, ১৭ অক্টোবর বৃহস্পতিবার বিকালে বাড়ি থেকে বের হয় আরাফাত। পথে আব্দুল কাদের, রায়হানসহ আরও কয়েকজন তাকে অপহরন করে সিএনজি যোগে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে অপহরণকারীরা শিশু আরফাতের খালা গোলতাজ বেগমের মাধ্যমে অপহরনের খবরটি আরাফাতের মাকে পৌঁছায়। এ সময় তারা ১০ লাখ টাকা মুক্তিপন দাবী করে।  মুক্তিপনের বিষয়টি অবগত হলে অভিযান চালিয়ে পেকুয়া সদরের মাতবরপাড়া গ্রাম থেকে শুক্রবার সকালে অভিযুক্ত সন্দেহে আব্দুল কাদেরকে আটক করে পুলিশ। একই দিন দুপুরে রায়হানকে মগনামা দরদরীঘোনা থেকে আটক করা হয়। ।

পরে আটককৃতদের স্বীকারোক্তি অনুযায়ী মগনামা থেকে আরফাতের মরদেহ উদ্ধার করা হয়। পেকুয়া থানার পুলিশ পরিদর্শক কামরুল আজম জানায়, দাবীকৃত মুক্তিপণ না পেয়ে অপহরণকারীরা শিশু আরাফাতকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহত আরাফাত অপহরণকারী রায়হানের আপন খালাতো ভাই ছিল ।

এ ব্যাপারে নিহত আরফাতের পরিবার পেকুয়া থানায় অপহরণপূর্বক হত্যার অভিযোগ এনে একটি মামলা দায়ের করেছে।  


আরও পড়ুন

×