ফরিদপুরে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সাংবাদিকদের সভা
প্রতিবাদ সভায় বক্তব্য রাখছেন বক্তারা- সমকাল
ফরিদপুর অফিস
প্রকাশ: ২০ অক্টোবর ২০১৯ | ০৯:৪০
ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ইমতিয়াজ হাসান রুবেলের বিরুদ্ধে একটি জাতীয় পত্রিকায় মিথ্যা ও বিদ্বেষমূলক সংবাদ প্রকাশের প্রতিবাদে ফরিদপুর প্রেসক্লাবের সদস্য সাংবাদিকরা প্রতিবাদ সভা করেছেন।
শনিবার দুপুরে নিজস্ব মিলনায়তনে ফরিদপুর প্রেসক্লাবের সহ সভাপতি মো. কামরুজ্জামান সোহেলের সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন অধ্যাপক মো. শাহজাহান, সহ সভাপতি সাজ্জাদ হোসেন রনি, প্রবীরকান্তি বালা পান্না, সাধারণ সম্পাদক হাসানউজ্জামান, কে এম রুবেল, নির্মলেন্দু চক্রবর্তী শঙ্কর, সঞ্জীব দাস, জাকির হোসেন, শফিকু লইসলাম মনি, রেজাউল করিম, সুজাউজ্জামান জুয়েল, সুমন ইসলাম প্রমুখ।
বক্তারা প্রকাশিত সংবাদটিকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে তীব্র নিন্দা জানান। এছাড়া সোমবার বেলা ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে এই মিথ্যা ও বিদ্বেষমূলক সংবাদ প্রকাশের প্রতিবাদে সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচী পালন করবেন এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নেন।
