ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

চট্টগ্রামে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

বিএনপি বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুরকে সমর্থন করছে

বিএনপি বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুরকে সমর্থন করছে
×

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক (ফাইল ফটো)

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৭ জুন ২০২৩ | ১৬:০২ | আপডেট: ১৭ জুন ২০২৩ | ১৬:০২

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুরের জন্য দুঃখ প্রকাশ না করে বিএনপি এ ঘটনাকে সমর্থন করছে। বিএনপির যারা এ ভাঙচুর করেছে, তাদের স্থিরচিত্র দেখলাম। তারা মহান মুক্তিযুদ্ধেরও বিরোধিতা করে। তারা স্বাধীনতাকে মেনে নেয়নি। সুযোগ পেলেই পাকিস্তানের গুণগান গায়।

শনিবার চট্টগ্রাম নগরীর জামালখান মোড়ে ভাঙচুর হওয়া বঙ্গবন্ধুর ম্যুরালসহ মুক্তিযুদ্ধের বিভিন্ন চিত্রকর্ম পরিদর্শনে গিয়ে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক শাজাহান খান সঙ্গে ছিলেন।

পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোজাফফর আহমেদ, জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) তৌহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক শাহেদ মুরাদ সাকু প্রমুখ।

গত ১৭ জুন নগরীর কাজীর দেউড়ি মোড়ে বিএনপির তিন অঙ্গ সংগঠনের ‘তারুণ্যের সমাবেশে’ যাওয়ার পথে ছাত্রদল-যুবদলের মিছিল থেকে জামালখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালসহ অন্তত ৫০টি চিত্রকর্ম ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ মামলা করে। এতে বিএনপি ও ছাত্রদলের বেশ কয়েকজন নেতা গ্রেপ্তার হন।

আরও পড়ুন

×