ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

আওয়ামী লীগারদের এখন আর বঙ্গবন্ধুকে দরকার হয় না: কাদের সিদ্দিকী

আওয়ামী লীগারদের এখন আর বঙ্গবন্ধুকে দরকার হয় না: কাদের সিদ্দিকী
×

অনুষ্ঠানে বক্তব্য দেন বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী - সমকাল

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুন ২০২৩ | ১৬:১৪ | আপডেট: ২৩ জুন ২০২৩ | ১৬:১৪

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বলেছেন, আওয়ামী লীগওয়ালাদের এখন আর বঙ্গবন্ধুকে দরকার হয় না। এখন টাকাপয়সা আর ঘুষ হলেই চলে।

শুক্রবার বিকেলে বাসাইল শহীদ মিনার প্রাঙ্গণে নবনির্বাচিত মেয়র রাহাত হাসান টিপুর সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

কাদের সিদ্দিকী বলেন, 'রাজনীতি করলেই একে অন্যের শত্রু নয়। আমি চাই, রাজনীতিতে ভারসাম্য ফিরে আসুক। টিপু নির্বাচিত হয়ে পরাজিত প্রার্থীদের সঙ্গে দেখা করেছেন। নির্বাচন থেকে ফেরার পথে প্রধান নির্বাচন কমিশনার আমাকে ফোন করেছেন। তিনি তাঁর পিএকে বারবার ফোন করে জানতে চেয়েছেন, সিদ্দিকী সাহেব সন্তুষ্ট কিনা! আমার প্রার্থী হারলেও সন্তুষ্ট, জিতলে তো আরও সন্তুষ্ট।' 

তিনি বলেন, 'গামছা একটা মারাত্মক জিনিস। গামছা মাজায় বেঁধে অসাধ্য সাধন করা যায়। এই গামছা চোরকে, ঘুষখোর, দুষ্টলোকদের গলায় একবার পেঁচিয়ে টান দিলেই চলে।'

উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সহসভাপতি মোস্তফা মিয়ার সভাপতিত্বে আরও বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকা তালুকদার, সরকারি সা’দত কলেজের সাবেক ভিপি শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, কেন্দ্রীয় নেতা লুৎফর রহমান সিদ্দিকী, টাঙ্গাইল জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ সালেক হিটলু প্রমুখ।

/এসআর/

আরও পড়ুন

×