ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

ঝালকাঠিতে আগুন লাগা জাহাজ থেকে মরদেহ উদ্ধার

ঝালকাঠিতে আগুন লাগা জাহাজ থেকে মরদেহ উদ্ধার
×

তেলবাহী জাহাজ এমভি সাগর নন্দিনী-২। ফাইল ছবি

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ০২ জুলাই ২০২৩ | ০৯:৩২ | আপডেট: ০২ জুলাই ২০২৩ | ০৯:৩২

ঝালকাঠির  সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজ এমভি সাগর নন্দিনী-২ এ অগ্নিকাণ্ডের এক দিন পর একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার দুপুর ২টার দিকে জাহাজের ইঞ্জিনরুম থেকে আব্দুস সালাম হৃদয় নামের এক গ্রীজারম্যানের মরদেহ উদ্ধার করে ভোলা দক্ষিণ জোন কোস্ট গার্ড। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন ৪ জন। 

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ভোলা দক্ষিণ জোন কোস্ট গার্ডের অফিসার লেফট্যানেন্ট সাফায়েত। তিনি জানান, দুপুরে জাহাজের ইঞ্জিনরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

এর আগে, শনিবার দুপুর পৌনে ২টার দিকে তেলবাহী জাহাজ সাগর নন্দিনী-২ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জাহাজটিতে ১৫ লাখ লিটার জ্বালানি তেল ছিল। তবে অগ্নিকাণ্ডে তেলের কোনো ক্ষতি হয়নি।

আরও পড়ুন

×