ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

তিউনিসিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

তিউনিসিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত
×

নিহত মো. রাসেল শিকদার। ফাইল ছবি

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুলাই ২০২৩ | ০৩:১০ | আপডেট: ০৫ জুলাই ২০২৩ | ০৩:৫৪

তিউনিসিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশের মো. রাসেল শিকদার (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রাসেল তিউনিসিয়ার একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। তিনি পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট ইউনিয়নের দড়িচর বারৈইখালী গ্রামের মো. বাদশা শিকদারের বড় ছেলে।

নিহত রাসেল শিকাদারের বাবা মো. বাদশা শিকদার জানান, রাসেল শিকদার তিউনিসিয়ায় একটি কারখানায় কাজ করতেন। তিনি বাসায় ফেরার পথে মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ছেলের মরদেহ বাংলাদেশে আনার জন্য চেষ্টা চলছে।

পাড়েরহাট ইউনিয়নের বারৈইখালী ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় রাসেল দেশের বাইরে মারা গেছেন বলে শুনেছি। তার মরদেহ দেশে আনার চেষ্টা চলছে।


আরও পড়ুন

×