ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কাশিমপুর কারাগারে ফাঁসির আসামির আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে মৃত্যু

কাশিমপুর কারাগারে ফাঁসির আসামির আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে মৃত্যু
×

প্রতীকী ছবি

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুলাই ২০২৩ | ১৬:০০ | আপডেট: ০৮ জুলাই ২০২৩ | ১৬:০০

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সেলের ভেতর বিছানার চাদর দিয়ে গলায় ফাঁস নিয়ে ‘আত্মহত্যা’ করেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আমিরুল ইসলাম রাশেদ; পরে হাসপাতালে মারা যান তিনি। শনিবার ভোরে কারা কর্তৃপক্ষ আত্মহত্যার বিষয়টি টের পেয়ে রাশেদকে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্ত্রী হত্যার দায়ে রাশেদকে মৃত্যুদণ্ড দেন আদালত। উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার প্রত্যাশাও করেছিলেন তিনি। কিন্তু জামিন হয়নি। এরই মধ্যে স্বজনরা তাঁর সঙ্গে যোগাযোগও বন্ধ করে দেন। ধারণা করা হচ্ছে, হতাশা থেকে তিনি স্বেচ্ছামৃত্যু বেছে নিয়েছেন।

কারা কর্তৃপক্ষ জানায়, নোয়াখালীর হাতিয়া উপজেলার মধ্যম চেঙ্গা গ্রামের নূরুল ইসলাম চৌকিদারের ছেলে রাশেদকে ২০১৫ সালের ২১ আগস্ট কুমিল্লা থেকে কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা বলেন, শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে ওই কয়েদি কারাগারের ভেতরে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় এটা অন্য কয়েদিরা দেখে ফেলেন। পরে তাঁকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন

×