ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে খুন
×
বগুড়া ব্যুরো
প্রকাশ: ০৮ জুলাই ২০২৩ | ১৮:০০
বগুড়ায় ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে জসিম মিয়া নামে এক যুবক খুন হয়েছেন। শনিবার সকালে শহরের চকলোকমান কলোনি মসজিদের সামনে এ ঘটনা ঘটে। জসিম মিয়া ঢাকার কারওয়ান বাজারের রুহুল আমিনের ছেলে। তিনি পেশায় রংমিস্ত্রি ৷ বিয়ের পর তিনি বগুড়ার চকলোকমানে শ্বশুরবাড়িতে থাকতেন।
বগুড়া বনানী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সাজ্জাদ হোসেন জানান, জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
- বিষয় :
- ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্ব
- যুবক খুন
