গাজীপুরে বাদ পড়া ব্যক্তিরা করোনার টিকা পাবেন আজ
ফাইল ছবি/সমকাল
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১০ জুলাই ২০২৩ | ০০:৩৯ | আপডেট: ১০ জুলাই ২০২৩ | ০০:৩৯
গাজীপুর মহানগরে বসবাসকারী যেসব ব্যক্তি করোনাভাইরাসের টিকা থেকে বাদ পড়েছেন, তারাও টিকা পেতে যাচ্ছেন। আজ সোম ও আগামীকাল মঙ্গলবার তাদের টিকার প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ডোজ দেওয়া হবে।
রোববার এ তথ্য জানান সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ।
সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ জানান, করোনার টিকাদানের জন্য মহানগরের ৫৭ ওয়ার্ডে দুটি করে কেন্দ্র স্থাপন করা হবে। ১৮ বা তদূর্ধ্ব বয়সীদের প্রথম ও দ্বিতীয় ডোজে দেওয়া হবে সিনোফার্মের টিকা। তৃতীয় ও চতুর্থ ডোজে তারা পাবেন ফাইজারের টিকা।
তিনি বলেন, প্রথম ডোজ নেওয়ার ২৮ দিন পর দ্বিতীয় ডোজ নেওয়া যাবে। এর চার মাস পরপর তৃতীয় ও চতুর্থ ডোজ পাবেন টিকাগ্রহীতারা।
অনূর্ধ্ব ১১ বছর বয়সী শিশুদের শুধু দ্বিতীয় ডোজ দেওয়া হবে বলেও জানান রহমত উল্লাহ।
/এসআর/
- বিষয় :
- করোনার টিকা
- করোনাভাইরাস
- টিকা
