বিএনপি নেতার আত্মসমর্পণ ঘিরে ছাত্রদলের তাণ্ডব
নরসিংদী শহরে আইনজীবীদের বহনকারী গাড়িতে বৃহস্পতিবার হামলা চালায় পদবঞ্চিত ও বহিষ্কৃত ছাত্রদলের নেতাকর্মী। ছবি-সমকাল
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ১৩ জুলাই ২০২৩ | ১৮:০০
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলার আহ্বায়ক খায়রুল কবীর খোকন হত্যা মামলায় বৃহস্পতিবার সকালে আদালতে আত্মসমর্পণ করবেন– এমন খবরে সড়কে কাফনের কাপড় পরে অবস্থান নেন ছাত্রদলের পদবঞ্চিত ও বহিষ্কৃতরা। জেলা শহরের প্রধান সড়ক ডিসি রোডে এক পর্যায়ে তারা বিক্ষুব্ধ হয়ে ওঠেন এবং দুপুর ১টা পর্যন্ত রীতিমতো তাণ্ডব চালান। ছাত্রদলের নেতাকর্মীরা আইনজীবীদের গাড়িসহ অন্তত তিনটি গাড়ি ভাঙচুর করেন। এতে জামিন শুনানিতে অংশ নিতে আসা সুপ্রিম কোর্টের সাত আইনজীবী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, খোকনের জামিন শুনানিতে অংশ নিতে সুপ্রিম কোর্টের অন্তত ৩৫ আইনজীবী নরসিংদী আসেন। ডিসি রোডে তাদের বহনকারী দুটি মাইক্রোবাস ও স্কুল শিক্ষার্থীকে নিতে আসা আরেকটি প্রাইভেটকার ভাঙচুর করেন ছাত্রদলের পদবঞ্চিতরা। সড়ক অবরোধ ও ভাঙচুরের সময় জেলা ছাত্রদলের বহিষ্কৃত সদস্য সচিব মাইন উদ্দিন ভূঁইয়া, বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ তুষার, নিহত ছাত্রদল নেতা সাদেক হত্যা মামলার বাদী আলতাফ মেম্বার, বহিষ্কৃত ছাত্রদল নেতা ফাহিম রাজ অভি, মাহিদুল মাহি, ফাতিম আলম নাফি, শেখ সাফিয়ান জাবের, অপু, সাকিব, নাজমুল প্রমুখ উপস্থিত ছিলেন।
- বিষয় :
- বিএনপি
- খায়রুল কবীর খোকন
- মামলা
- হামলা
- ছাত্রদল
