ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

আলফাডাঙ্গায় আ.লীগ নেতা লিয়াকত শিকদারের উঠান বৈঠক

আলফাডাঙ্গায় আ.লীগ নেতা লিয়াকত শিকদারের উঠান বৈঠক
×

রোববার বিকেলে বানা ইউনিয়নের রুদ্রবানা গ্রামে রুবেল হোসেনের বাড়িতে উঠান বৈঠকে বক্তব্য রাখেন অ্যাড. লিয়াকত শিকদার- সমকাল

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুলাই ২০২৩ | ১৬:৩৯ | আপডেট: ১৬ জুলাই ২০২৩ | ১৬:৩৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের প্রচারের কথা তুলে ধরতে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়নে উঠান বৈঠক করেছেন ফরিদপুর-১ আসনের মনোনয়ন প্রত্যাশী ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি অ্যাড. লিয়াকত শিকদার। রোববার বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার বানা, টগরবন্দ ও আলফাডাঙ্গা সদর ইউনিয়নের বিভিন্ন স্থানে তিনি উঠান বৈঠক করেন।

রোববার বিকেলে বানা ইউনিয়নের রুদ্রবানা গ্রামে রুবেল হোসেনের বাড়িতে ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কবির হোসেনের সভাপতিত্বে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কোবাদ হোসেনের পরিচালনায় উঠান বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য শেখ তাহিদুর রহমান মুক্ত, সাবেক উপজেলা যুবলীগের সভাপতি আহসানউল্লাহ রানা, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা তবিবর রহমান, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক তৈকির আহমেদ ডালিম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গির আলম ও স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হান্নান বিশ্বাস প্রমুখ।

এদিন সন্ধ্যায় টগরবন্দ ইউনিয়নের পানাইল বাজারে উঠান বৈঠকে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জালাল ফকিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী কামরুল ইসমালের পরিচালনায় টগরবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মিয়া আসাদুজ্জামানসহ ওই্ ইউনিয়নের আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এরপর রাতে সদর ইউনিয়ন মহিষার গোপ বাজারে আওয়ামী লীগ সভাপতি সোহেল চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের পরিচালনায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন বুলবুলসহ ওই ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন অপর উঠান বৈঠকে।

এদিন উঠান বৈঠকে অ্যাড. লিয়াকত শিকদার বলেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়নের বার্তা পৌঁছে দিতে হবে ঘরে ঘরে। আগামী নির্বাচনে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন যাকেই দিক আমারা তার পক্ষে কাজ করবো।

এ সময় আওয়ামী লীগ সরকারের বিগত বছরের উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে আগামী দিনেও এর ধারাবাহিকতা রক্ষায় সকলের কাছে নৌকা মার্কার সামর্থন চান লিয়াকত শিকদার।

আরও পড়ুন

×