ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

তাড়াশ পৌর নির্বাচনে ভোট পড়েছে ৮১.৫৬ শতাংশ

তাড়াশ পৌর নির্বাচনে ভোট পড়েছে ৮১.৫৬ শতাংশ
×

পৌর এলাকার সোলাপাড়া কেন্দ্রে ভোটার। ফাইল ছবি

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুলাই ২০২৩ | ১৮:২২ | আপডেট: ১৭ জুলাই ২০২৩ | ১৮:২২

সিরাজগঞ্জের তাড়াশে পৌরসভা নির্বাচনে রেকর্ড ৮১ দশমিক৫৬ শতাংশ ভোট পড়েছে। স্থানীয় নির্বাচন কমিশনের (ইসি) কন্ট্রোল রুমের ফলাফলে এ তথ্য পাওয়া গেছে।

বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাউল করিম নিশ্চিত করেছেন। 

জানা যায়, সোমবার ভোটের শুরুতে কয়েকটি ভোট কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) বন্ধ হয়ে যাওয়া। তবে ১০টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট হয়। আর প্রথম বারের মতো তাড়াশ পৌরসভা নির্বাচনে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আব্দুর রাজ্জাক। তিনি ৯ হাজার ৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. বাবুল শেখ জগ প্রতীকে ভোট পেয়েছেন ৪ হাজার ২৫৮টি। এছাড়া স্বতন্ত্র প্রার্থী আলামিন হোসেন ৫৮৬ ভেটা, মো. শহিদুল ইসলাম ১ হাজার ৮৪৯ ভোট পান। যা মোট ভোটের ৮১ দশমিক ৫৬ শতাংশ।

উল্লেখ্য, তাড়াশ পৌরসভায় মোট ভোটার ১৯ হাজার ২৮৭ জন। এর মধ্যে নারী ভোটার ৯ হাজার ৮২০ জন, পুরুষ ভোটার ৯ হাজার ৪৬৭ জন, তৃতীয় লিঙ্গের ১ জন। এ নির্বাচনে মেয়র পদে ৪ জন, তিনটি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১২ জন, ৯টি সাধারণ কাউন্সিলর পদে ৪৫ জন প্রতিদ্বন্ধিতা করেছিলেন।  


আরও পড়ুন

×