সুগন্ধা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ৬ লাখ টাকা জরিমানা
অবৈধভাবে বালু উত্তোলনের দায় জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: সমকাল
নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: ১৯ জুলাই ২০২৩ | ০৩:০৯ | আপডেট: ১৯ জুলাই ২০২৩ | ০৩:০৯
ঝালকাঠির নলছিটি উপজেলায় সুগন্ধা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ড্রেজার মালিককে ৬ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সন্ধ্যায় এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সমাপ্তি রায়।
জানা যায়, উপজেলার মগর ইউনিয়নের রায়াপুর এলাকায় সুগন্ধা নদীতে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন মো. সাইফুল ইসলাম ও মো. রোমান হাওলাদার।খবর পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় আদালত সাইফুলকে (৩৮) ৫ লাখ ও রোমানকে (৩৭) এক লাখ টাকা জরিমানা করেন। সাইফুল বরিশাল সদরের জাগুয়া এলাকার হোসেন হাওলাদারের ছেলে ও রোমান একই এলাকার আমির হোসেন হাওলাদারের ছেলে।
সহকারী কমিশনার জানান, সুগন্ধা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান অব্যাহত থাকবে।
- বিষয় :
- ঝালকাঠি
- সুগন্ধা নদী
- বালু উত্তোলন
- জরিমানা