ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

উন্নয়ন অব্যাহত রাখতে বার বার শেখ হাসিনাকে প্রয়োজন: এ. কে. আজাদ

উন্নয়ন অব্যাহত রাখতে বার বার শেখ হাসিনাকে প্রয়োজন: এ. কে. আজাদ
×

নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য প্রদান করেন হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ. কে. আজাদ। ছবি: সমকাল

ফরিদপুর অফিস

প্রকাশ: ২২ জুলাই ২০২৩ | ১৩:০৪ | আপডেট: ২২ জুলাই ২০২৩ | ১৩:০৪

হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এ. কে. আজাদ বলেছেন, 'বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার পিতার স্বপ্ন বাস্তবায়ন করে চলেছেন। প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি সোনার দেশে রূপান্তরিত করতে কাজ করছেন। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আগামী নির্বাচনে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে।' 

ফরিদপুরে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেখ হাসিনা সরকারের উন্নয়নকে মানুষের মাঝে তুলে ধরতে কৈজুরী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

এ. কে. আজাদ শনিবার সকাল ৭ টা থেকে কৈজুরী ইউনিয়নের প্রয়াত আওয়ামী লীগ নেতাদের বাড়িতে পরিদর্শন ও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী উঠান বৈঠক করেন এবং বিভিন্ন মসজিদে অনুদান প্রদান করেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু এমন একটি সমাজ চেয়েছিলেন, যেখানে মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষার সুব্যবস্থা থাকবে। শিক্ষা শেষে ছেলে-মেয়েরা চাকরি পাবে। তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সেই স্বপ্নের সোনার বাংলা গড়ার কাজ এগিয়ে নিয়ে চলেছেন। প্রধানমন্ত্রী আমাকে ফরিদপুর অঞ্চলে শিল্পাঞ্চল করতে নির্দেশ প্রদান করেছেন। আমি সেই কারণে এখানে শিল্প কারখানা করার জন্য কাজ শুরু করেছি। শেখ হাসিনার সরকারকে পুনরায় ক্ষমতায় আনলে এ অঞ্চলে একজনও বেকার থাকবে না।

তিনি আরও বলেন, 'আমি ফরিদপুর সদরের বিভিন্ন ইউনিয়নে ট্রেনিং সেন্টার গড়ে তুলবো। যেখানে ফরিদপুরের ছেলে মেয়েরা দক্ষ হয়ে চাকরিতে যোগ দিতে পারবে।' 

এ. কে. আজাদ ফরিদপুর সদরের কৈজুরী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আকইন গ্রামের প্রয়াত আওয়ামী লীগ নেতা ফেলু মোল্ল্যা, জাহাঙ্গির মোল্ল্যা, সিরাজ খান, চর পাড়া এলাকার মালেক মোল্যা, কৈজুরী গ্রামের রাজ্জাক মোল্যা, সাচিয়া গ্রামের হাবিব মাস্টার, তুলাগ্রামের শুকুর আলী, নুরুজ্জামান ড্রাইভার, সমসপুরের ওয়াজুদ্দিন মাতুব্বর, বেতবাড়িয়া ইয়াদ আলী ফকির, ঘোড়াদহ হালিম ব্যপারী, লতিফ মাস্টার, বছির উদ্দিন, জলিল মেম্বার, দশ হাজার গ্রামের ডা. সেলিম, আমির মোল্যা, বিল্লাল মোল্যা এবং আফজালের বাড়িতে উঠান বৈঠক করেও সেসব পরিবারের খোঁজ-খবর নেন।

কৈজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি নূর মোহাম্মদ মাজেদের সভাপতিত্বে কৈজুরী আকইন ক্লাব বাজার মাঠে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। পরে ইউনিয়নের হাটখোলা জামে সমজিদ প্রাঙ্গনে আওয়ামী লীগ নেতা সোহরাব মোল্যার সভাপতিত্বে সেখানে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে মসজিদে অনুদান প্রদান করেন এ. কে. আজাদ।

ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত উঠান বৈঠকে এসময় উপস্থিত ছিলেন হা-মীম গ্রুপের চেয়ারম্যান মোতালেব হোসেন, পরিচালক বেলাল হোসেন, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, বদিউজ্জামান বাবুল, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক নুসরাত রসুল তানিয়া, কানাইপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফকির বেলায়েত হোসেন, কোতয়ালী আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মানোয়ার হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কাজল ঘোষ, জনসংখ্যা বিষয়ক সম্পাদক জাসদ মিয়া, মাচ্চর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ওমর আলী মিয়া, সাবেক সাধারণ সম্পাদক নুরুজজ্জামান, আলিয়াবাদ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাদি, ডিক্রিরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ফজলুর রহমান ফজল, কানাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রতন সিকদার নিতাই, জেলা মোটর শ্রমিক লীগ সভাপতি জামাল উদ্দিন কানু, গেরদা ইউনিয়ন যুবলীগ সভাপতি রিয়াদ মিয়া, ছাত্রলীগ নেতা মাসুম মিয়া, ওয়ার্ড যুবলীগ সভাপতি জাহিদ মোল্লা, রাফিজুল খান, উজ্জল মোল্লা, সবুর খান, সুজিত চৌধুরী, মোহাম্মদ রফিক মোল্লা, লিখন খান, রানা খানসহ ইউনিয়নের নেতাকর্মীরা। 

আরও পড়ুন

×