যশোরে ভৈরবপাড় থেকে যুবকের লাশ উদ্ধার
প্রতীকী ছবি
যশোর অফিস
প্রকাশ: ২১ অক্টোবর ২০১৯ | ০৬:৩৭
যশোর শহরের বারান্দি মোল্লাপাড়ায় ভৈরব নদের পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার হয়েছে। সোমবার দুপুরে পুলিশ লাশটি উদ্ধার করে।
যুবক সোহেল ওরফে মাইকেল (২২) ওই এলাকার হাবিবুর রহমানের ছেলে।
কোতয়ালী থানার ওসি মনিরুজ্জামান সমকালকে জানান, রোববার রাতে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাকে গলাকেটে ও ছুরিকাঘাতে খুন করা হয়। মৃতদেহের পাশ থেকে ইয়াবা সেবনের উপকরণ পাওয়া গেছে। তবে হত্যার কারণ ও জড়িতদের এখনও সনাক্ত করা যায়নি। খুনের কারণ অনুসন্ধান ও খুনিদের ধরতে পুলিশের দুইটি টিম কাজ করছে।
নিহতের বাবা হাবিবুর রহমান জানান, রোরবার বিকালে বাড়ি থেকে বের হবার পর থেকে তিনি আর ছেলের সন্ধান পাননি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
- বিষয় :
- যশোর
- লাশ উদ্ধার
- বারান্দি মোল্লাপাড়া
