সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ২১ অক্টোবর ২০১৯ | ০৬:৪১ | আপডেট: ২১ অক্টোবর ২০১৯ | ০৭:৩৫
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কান্দাইল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষীর (বিএসএফ) গুলিতে শ্রীকান্ত সিং (৩২) নামে এক বাংলাদেশি নিহত হওয়ার অভিযোগ উঠেছে।
শ্রীকান্ত হরিপুর উপজেলার আমগাও ইউনিয়নের কালচা গ্রামের খেলোরাম শিংয়ের ছেলে।
খেলোরাম শিং জানান, রোববার রাত ১০টার দিকে শ্রীকান্ত ভারতের পাঞ্জাবে ইটভাটায় কাজের সন্ধানে বাড়ি থেকে বের হন।
শ্রীকান্তের ভাই কালুকান্ত জানান, কান্দাল সীমান্ত দিয়ে লুকিয়ে ভারতে প্রবেশ করার সময় বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই মারা যায় তার ভাই।
সোমবার সকালে শ্রীকান্তের মরদেহ ভারতের অভ্যন্তরে পড়ে থাকতে দেখা যায়।
ঠাকুরগাঁও-৫০ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম সামিউন্নবী চৌধুরী জানান, মৃত্যুর খবর পেয়েছি। পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। বৈঠক হলে বিস্তারিত জানা যাবে।
- বিষয় :
- ঠাকুরগাঁও
- বিএসএফ
- বিজিবি
- গুলিতে নিহত
