ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

যুবলীগ কর্মী হত্যা

যুবদল নেতাসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা

যুবদল নেতাসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা
×

কালিয়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুলাই ২০২৩ | ১২:১৬ | আপডেট: ২৩ জুলাই ২০২৩ | ১২:১৬

নড়াইলের কালিয়ায় যুবলীগ কর্মী আজাদ শেখ হত্যার ঘটনায় যুবদল নেতা শহীদুল মোল্যাসহ ২৫ জনকে আসামি করে মামলা হয়েছে।

রোববার আজাদের ভাই পেড়লী ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. সাজ্জাদ শেখ মামলাটি করেন।

মামলায় বলা হয়, গত ২০ জুলাই খুলনায় যুবলীগের সমাবেশে যোগ দিয়ে বাড়ি ফেরার পথে নড়াইল-ফুলতলা সড়কের পেড়লী খানকাপাড়ায় চায়ের দোকানে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহীদুল মোল্যার নেতৃত্বে আসামিরা আজাদ শেখকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। পরে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ওইদিন রাত সাড়ে ৮টার দিকে সেখানে মারা যান তিনি।

কালিয়া থানার ওসি শেখ তাসমীম আলম বলেছেন, আসামিরা পলাতক। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আরও পড়ুন

×