ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার

এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার
×

প্রতীকী ছবি

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুলাই ২০২৩ | ১২:২০ | আপডেট: ২৫ জুলাই ২০২৩ | ১৫:১৭

পিরোজপুরের নাজিরপুরে এক এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে রফিকুল ইসলাম মোল্লা (৪৫) নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার ভাইজোড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  

এ ঘটনায় অপহৃত ওই ছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা করেন। ভুক্তভোগীকে ৫০ দিন আটকে রাখা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।    

গ্রেপ্তার রফিকুল মাটিভাঙা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি। তিনি উপজেলার চরমাটিভাঙ্গা গ্রামের ফজলুল হক মোল্লার ছেলে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন মাটিভাঙা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. অসিকুল ইসলাম।  

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ জুন বিকেলে ওই ছাত্রী খালা বাড়িতে যাচ্ছিল। যাওয়ার পথে অভিযুক্ত যুবলীগ নেতাসহ ২-৩ জন ভুক্তভোগীকে অপহরণ করেন এবং ভুয়া কাবিন দেখিয়ে তাতে স্বাক্ষর করতে বাধ্য করা হয়। অপহরণের পর ওই ছাত্রীকে প্রথমে চট্টগ্রাম ও পরে ঢাকায় একটি ভাড়া বাসায় আটকে রাখা হয়। 

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, ভুক্তভোগীর মায়ের দায়ের করা মামলার ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন

×