ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

দুই ছাত্রদল নেতা খুন

বিএনপি নেতা খায়রুল কবীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বিএনপি নেতা খায়রুল কবীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
×

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুলাই ২০২৩ | ১৬:৩৩ | আপডেট: ২৭ জুলাই ২০২৩ | ১৬:৩৩

নরসিংদীতে ছাত্রদল নেতা সাদেক ও আশরাফুল হত্যা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবীর খোকনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ মোশতাক আহমেদ এ নির্দেশ দেন। 

অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে গত ২৬ জানুয়ারি নরসিংদী ছাত্রদল নেতা সাদেকুর রহমান ও আশরাফুল হত্যার শিকার হন। ওই ঘটনায় বিএনপির কেন্দ্রীয় নেতা খায়রুল কবীর খোকন, তাঁর স্ত্রী শিরিন সুলতানাসহ ৩০ জনের নামে নরসিংদী মডেল থানায় হত্যা মামলা হয়। ওই মামলায় খায়রুল কবীর গত ৫ জুন হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নেন। ওই সময় শেষে নরসিংদী জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে আবেদন করলে ২৭ জুলাই পর্যন্ত জামিন দেন বিচারক। বৃহস্পতিবার স্থায়ী জামিন শুনানির দিন ছিল। তবে খায়রুল কবীর আদালতে হাজির না হয়ে আইনজীবীর মাধ্যমে সময় প্রার্থনা করেন। বিচারক সেই আবেদন গ্রহণ না করে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেন। 

এদিকে খায়রুল কবীর আদালতে হাজির হবেন– এমন তথ্য পেয়ে সকাল থেকেই আদালত চত্বর ও আশপাশ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিশৃঙ্খলা এড়াতে সকাল থেকেই ডিসি রোড নিয়ন্ত্রণে নেন জেলা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আরও পড়ুন

×