ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ফরিদপুরে বিএনপির সমাবেশস্থলের পাশে আ.লীগের মিছিল, উত্তেজনা

ফরিদপুরে বিএনপির সমাবেশস্থলের পাশে আ.লীগের মিছিল, উত্তেজনা
×

ছবি: সমকাল

ফরিদপুর অফিস

প্রকাশ: ৩১ জুলাই ২০২৩ | ১৪:৫২ | আপডেট: ৩১ জুলাই ২০২৩ | ১৪:৫২

ফরিদপুরের চরম উত্তেজনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে বিএনপির জনসমাবেশ। সোমবার বিকেলে শহরের কাঠপট্টি বিএনপির কার্যালয়ের সামনে জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসার সভাপতিত্বে সমাবেশ শুরু হয়।

সমাবেশের শেষ পর্যায়ে আওয়ামী লীগের একটি মিছিল সমাবেশস্থলের পাশে দিয়ে অতিক্রম করার সময় উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশ এবং বিএনপির সিনিয়র নেতারা নেতাকর্মীদের নিবৃত্ত করে।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহ্বায়ক একেএম কাউয়ুম জঙ্গি, জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ ও সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম প্রমুখ।

বক্তারা বিএনপির একদফা আন্দোলন কোনওভাবে প্রতিহত করা যাবে না বলে ঘোষণা দিয়ে বলেন, ‘শেখ হাসিনাকে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। এ দাবি বাস্তবায়ন না হলে কোন নির্বাচনে বিএনপি যাবে না। তারা বলেন, এই দাবি বাস্তবায়নের জন্য আমরা জীবন দিতেও প্রস্তুত রয়েছি।’

আরও পড়ুন

×