ফরিদপুরে মহিলা আ.লীগের উঠান বৈঠক
‘শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ’
উঠান বৈঠকে বক্তব্য রাখছেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ নূসরাত রাসুল তানিয়া। ছবি: সমকাল
ফরিদপুর অফিস
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৩ | ১৩:৩০ | আপডেট: ০৬ আগস্ট ২০২৩ | ১৩:৩১
শেখ হাসিনার সাড়ে ১৪ বছরের উন্নয়ন ও অগ্রযাত্রার কথা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে ফরিদপুর সদরে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নে উঠান বৈঠক করে যাচ্ছে জেলা মহিলা আওয়ামী লীগ। এরই ধারাবাহিকতায় আজ রোববার বিকেলে সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ নূসরাত রাসুল তানিয়ার সভাপতিত্বে ডিক্রিরচর ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য মোছা. লাকী বেগমের বাড়িতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন একটি ক্ষুধা ও দারিদ্রমুক্ত, শোষণহীন সমাজ। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকের নির্মম বুলেট সে স্বপ্নকে থমকে দিয়েছিল। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই স্বপ্ন এখন বাস্তবায়ন করে চলেছেন। শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ উন্নত দেশের কাতারে ধাবিত হচ্ছে।
বক্তারা আরও বলেন, শেখ হাসিনা বিশ্ব দরবারে চ্যালেঞ্জ গ্রহণ করে আমাদের জন্য পদ্মা সেতু বানিয়ে দিয়েছেন। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করেছেন আমাদের জন্য। এত এত উন্নয়ন শেখ হাসিনার, সবই এ দেশের জনগণের জন্য। আমরাই এই সকল সুযোগ সুবিধা ভোগ করে থাকি।
তারা বলেন, আগামী নির্বাচনে শেখ হাসিনাকে ভোট দিয়ে জয়যুক্ত করে তার প্রতি আমাদের ঋণ শোধ করব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছেই হাতেই বাংলাদেশ নিরাপদ। জামায়াত-বিএনপির নৈরাজ্য আর সহিংসতা দেখতে না চাইলে আবারও শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় আনতে হবে। বাংলাদেশে উন্নয়ন চাইলে শেখ হাসিনার সরকার বার বার দরকার।
জেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি সুপ্রিয়া দত্তের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন, জেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি বিলকিস বানু, জেসমিন ফেরদৌসী, যুগ্ম সাধারণ সম্পাদক চায়না বেগম, সাংগঠনিক সম্পাদক ফারজানা লাবনী, প্রচার সম্পাদক গুলশনারা খানম, আফসানা ইয়াসমিন কামনা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রুনা আক্তার, দপ্তর সম্পাদক মাহবুবা তামান্না চুমকি, শিক্ষা বিষয়ক সম্পাদক রুবিয়া মিল্লাত, সদস্য শাহনাজ বেগম, ডিক্রিরচর ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য মোছা. লাকী বেগম, স্থানীয় নারী সোনিয়া আক্তার, শামীমা আক্তার, ফরিদা বেগম, রাশেদা বেগম প্রমুখ।
সভায় এলাকার পাঁচ শতাধিক নারী উপস্থিত ছিলেন। তারা এ সময় হাত উঁচু করে আগামী নির্বাচনে শেখ হাসিনাকে ভোট দিয়ে জয়যুক্ত করতে সমর্থন দেন।
/এইচকে/
- বিষয় :
- আওয়ামী লীগ
- উঠান বৈঠক
- ফরিদপুর
