ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ইন্দুরকানী

টানা বৃষ্টিতে ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ
×

ছবি : সমকাল

ইন্দুরকানী ( পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৩ | ০৭:৫৪ | আপডেট: ০৭ আগস্ট ২০২৩ | ০৭:৫৪

তিন দিনের টানা বৃষ্টিতে কোনঠাসা হয়ে পড়েছেন পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার নিম্ন আয়ের মানুষ। কাজ বন্ধ থাকায় তাঁদের সংসারে দেখা দিয়েছে নানামুখী সংকট।

উপজেলার কচা ও বলেশ্বর নদীর তীরবর্তী নিম্ন আয়ের বাসিন্দারা তিন দিন ধরে কাজ বের হতে পারছে না। তাঁদের ঘরে নেই কোন খাবার। ঝুপড়ি ঘর থাকলেও  ছাউনি না থাকায় সৃষ্টি হচ্ছে চরম ভোগান্তি।

এসব এলাকায় গিয়ে দেখা যায় দুস্থ পরিবারগুলোর ভোগান্তি। উপজেলর পত্তাশী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের বিধবা রেনু বালা জানান, তার দেখভালের মতো কোন লোক নেই। বৃষ্টির কারণে ছুটা কাজেও যেতে পারছেন না। ভাঙা টিনের ঘরে পড়োছে পানি। পলিথিন টানিঙে কোনমতে মাথা গুঁজে দিন কাটাচ্ছেন।

ইন্দুরকানী গ্রামের দিনমজুর আব্দুর রাজ্জাক বেপারী পরিবার নিয়ে কোনমতে টিকে আছেন জরাজীর্ণ ঘরে। কাজে যেতে না পারায় সংসারে দেখা দিয়েছে খাবারের সংকট। রাজ্জাক জানান, তিন দিন ধরে কাজ বন্ধ। ঘরেও খাবার নেই।   মানুষের কাছে চেয়ে কিছু পেলে খান নইলে খালি পেটেই দিন কাটান। একই অবস্থা গ্রামের লজ্জা বেগম ও তাঁর মতো দরিদ্র পরিবারের মানুষগুলোর।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, এ উপজেলায় নিম্নচাপের প্রভাবে বৃষ্টিতে জনজীবন অচল হয়ে পড়েছে। নিম্ন আয়ের মানুষ কাজ করতে না পারায় তারা সমাস্যায় আছে। তাঁদের জন্য ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থা মন্ত্রণালয় জেলা প্রশাসনের মাধ্যমে উপজেলার ৫টি ইউনিয়নে ৫ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে।

ইউএনও লুৎফুন্নেসা খানম জানান, তিন ধরে বিরামহীম বৃষ্টিতে থমকে গেছে এখানকার জীবনের গতি। উপজেলার অসহায় ও নিম্ন আয়ের মানুষের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। অসহায় মানুষের তালিকা করে দ্রুত সেগুলো বিতরণ করা হবে।

আরও পড়ুন

×