সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে ২ ছেলেসহ বাবা নিহত
নিহত আনোয়ার হোসেন। ছবি: সমকাল
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১০ আগস্ট ২০২৩ | ১০:৪৪ | আপডেট: ১০ আগস্ট ২০২৩ | ১১:১৩
কক্সবাজারের চকরিয়া উপজেলায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে প্রাণ হারালেন ২ ছেলেসহ বাবা। বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দক্ষিণ বহদ্দারকাটা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আনোয়ার হোসেন (৭০), তার ২ ছেলে শাহাদত হোসেন (৪৮) ও শহীদুল ইসলাম (২১)।
পুলিশ জানায়, সেফটি ট্যাংক পরিষ্কার করতে নেমে বিষক্রিয়ায় শাহাদাত ও শহীদুল ঘটনাস্থলে মারা যান। এসময় গুরুতর অসুস্থ হয়ে পড়েন আনোয়ার হোসেন। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. ইউনুছ।
- বিষয় :
- কক্সবাজার
- সেপটিক ট্যাংক
- নিহত
