আশুলিয়ায় রান্নাঘরে গ্যাস লিকেজ থেকে আগুনে ৪ শ্রমিক দগ্ধ
ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক, সাভার
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৩ | ০৫:২৩ | আপডেট: ১৩ আগস্ট ২০২৩ | ০৫:২৩
ঢাকার আশুলিয়ার শ্রীপুরের নয়ানগরে বাসাবাড়ির রান্নাঘরের গ্যাস লিকেজ থেকে আগুন ধরে চারজন দগ্ধ হয়েছেন। তারা সবাই পোশাক শ্রমিক বলে জানা গেছে।
ঢাকা ইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার প্রনব চৌধুরী জানান, শনিবার রাত সাড়ে ৮টায় নয়ানগর এলাকার একটি বাড়িতে রান্নাঘরে অগ্নিকাণ্ড ঘটে। রান্নাঘরের গ্যাস লিকেজ থেকে আগুন ধরে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। চারজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
দগ্ধ জোবায়দা, রিজিয়া, নজরুল ও আলেয়া নূর ঢাকা মেডিকেল সংলগ্ন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। সবার বয়স ৩০ বছর থেকে ৪০ বছরের মধ্যে। নজরুলের অবস্থা গুরুতর, তাঁর শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে।