ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
×

প্রতীকী ছবি

হালুয়াঘাট (ময়মনসিংহ) সংবাদদাতা

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৩ | ১৬:৪৮ | আপডেট: ১৪ আগস্ট ২০২৩ | ১৬:৪৮

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার এ দুটি ঘটনা ঘটে।

ওই দুই শিশু উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের উত্তর পলাশতলা গ্রামের রুবেল মিয়ার দেড় বছর বয়সী ছেলে ইসরাফিল ও ধারা ইউনিয়নের গড়পাড়া গ্রামের মোশারফ হোসেনের মেয়ে খাদিজা খাতুন (২)।

স্থানীয়রা জানান, আজ সকালে নিজ বাড়ি-সংলগ্ন পুকুর পাড়ে খেলাধুলা করার সময় ইসরাফিল পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। স্থানীয়রা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একই দিন বিকেলে খাদিজা খাতুন বাড়িতে খেলা করছিল। এ সময় বাড়ির পাশে নিচু জমিতে অতিবৃষ্টিতে জমে থাকা পানিতে পড়ে যায়। আত্মীয়রা তাকে উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।

হালুয়াঘাট থানার ওসি সুমন চন্দ্র রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানায় পৃথক দুটি মৃত্যুর ঘটনায় ইউডি মামলা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন

×