ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

সাদাপাথর দেখে বাড়ি ফেরা হলো না জয়ের

সাদাপাথর দেখে বাড়ি ফেরা হলো না জয়ের
×

প্রতীকী ছবি

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৩ | ১২:২৯ | আপডেট: ২৮ আগস্ট ২০২৩ | ১৮:৩৪

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর দেখতে সেখানে বেড়াতে যান চার বন্ধু। সোমবার দুপুরে সাতার কাটতে গিয়ে চারজন থেকে হঠাৎ আলাদা হয়ে পড়েন আব্রাহাম জয়।

অনেক খোঁজাখুজির পর অচেতন অবস্থায় পাওয়া যায় জয়কে। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্য তিনজন ফিরলেও বাড়ি ফেরা হলনা জয়ের।

নিহত জয় ঢাকার মগবাজারের বাসিন্দা। তিনি সাতক্ষীরার গোপীনাথপুরের রানা গাইনের ছেলে। জয় ঢাকার একটি কলেজে পড়তেন বলে পুলিশ জানায়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, আব্রাহাম জয়, জোসেফ শ্যারন, মারকো রিপন, এলভিন গোমেজ নামে চারজন বন্ধু সাদাপাথর এলাকায় গোসল করতে নেমেছিলেন। এ সময় পানির প্রবল স্রোতে মুহূর্তেই তলিয়ে যান আব্রাহাম জয়। সেখানে উপস্থিত ও তার সঙ্গের লোকজন প্রায় ১৫ মিনিট খোঁজাখুজি করেন পরে জয়কে খোঁজে পান তারা। পরে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যপারে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় জানান, অনেক সতর্কতার পরও পর্যটকরা না বুঝেই পানিতে নেমে পড়েন। পানিতে ডুবে কিছুদিন আগেও আরেক যুবক মারা যান। আর আজ (সোমবার) মারা গেলেন জয় নামের আরেকজন। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে বলে জানান ওসি। 

স্থানীয় নৌকার মাঝি এলিম মিয়া বলেন, সাদাপাথরে আসার পর অনেকেই নিজেকে ধরে রাখতে পারেন না। স্বচ্ছ পানির স্রোত দেখে অনেকেই পানিতে লাফ দেন। সাতার জানার পরও প্রবল স্রোত থাকার কারণে হারিয়ে যান। সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে পানিতে নামার জন্য পর্যটকদের কাছে আহ্বান জানান মাঝি এলিম মিয়া।

আরও পড়ুন

×