ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

বঙ্গবন্ধু মানুষকে অন্ধের মতো বিশ্বাস করতেন: এমপি সবুজ

বঙ্গবন্ধু মানুষকে অন্ধের মতো বিশ্বাস করতেন: এমপি সবুজ
×

জাতীয় শোক দিবসের আলোচনা সভায় এমপি মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ- সমকাল

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৩ | ১৫:২৫ | আপডেট: ২৯ আগস্ট ২০২৩ | ১৫:২৫

গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ বলেছেন, ‘বঙ্গবন্ধু কখনো ভাবতেই পারেননি যে, কোনো বাঙালি তার ওপর গুলি চালাতে পারে। বাংলার মানুষের প্রতি জাতির পিতার ছিল অগাধ ভালোবাসা। মানুষকে তিনি অন্ধের মতো বিশ্বাস করতেন।’

মঙ্গলবার বিকেলে শ্রীপুরের রাজাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রাজাবাড়ির বালুর মাঠে আয়োজিত সফিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এমপি সবুজ আরও বলেন, ব‘ঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় আর সন্ত্রাসী কর্মকাণ্ড হতে দেওয়া যাবে না, জমি দখল করতে দেওয়া হবে না। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা নেই এমন কেউ অন্তত আওয়ামী লীগের কর্মী হতে পারে না। আওয়ামী লীগ করার অধিকারও নেই তার।’

আলোচনা সভায় বক্তব্য রাখেন রাজাবাড়ি ইউপি চেয়ারম্যান হাসিনা মমতাজ, আওয়ামী লীগ নেতা এসএ কামাল, যুবলীগ নেতা ইউসূফ আলী শেখ, জেলা পরিষদের সাবেক সদস্য নূরুল ইসলাম শিমুল, রাজাবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফকির মোরশেদ আলম প্রমুখ। 

আরও পড়ুন

×