ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বেতার শিল্পীদের সম্মানী থেকে কর কর্তন বাতিলের দাবি

বেতার শিল্পীদের সম্মানী থেকে কর কর্তন বাতিলের দাবি
×

শিল্পীরা জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানের কাছে স্মারকলিপি প্রদান করেন।

রংপুর অফিস

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৩ | ০৫:২১ | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৩ | ০৫:২১

বেতার শিল্পীদের সম্মানী বৃদ্ধিসহ উৎসে কর কর্তন বাতিলের দাবিতে রংপুরে মানববন্ধন, সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে। 

সম্মিলিত বেতার শিল্পী স্বার্থ সংরক্ষণ পরিষদের আয়োজনে রোববার (৩ সেপ্টেম্বর) স্থানীয় টাউনহলের সামনে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন বিভাগীয় লেখক পরিষদের সভাপতি ও সাবেক পৌরসভা চেয়ারম্যান কাজী মো. জুন্নুন। 

বক্তব্য রাখেন ড. শ্বাশত ভট্টাচার্য, রংপুর নাট্যকেন্দ্রের সংগঠক রাজ্জাক মুরাদ, আবৃত্তি প্রশিক্ষক রেজিনা সাফরিন, কবি ও লেখক সাকিল মাসুদ, আব্দুল মজিদ হিরু প্রমুখ। 

এ সময় বক্তারা বলেন, শিল্প-সংস্কৃতি বাঁচিয়ে রাখতে হলে বেতার শিল্পীদের সম্মানী বৃদ্ধি করা প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে শিল্পীরা যে সামান্য সম্মানী পান সেখান থেকে শতকরা ১০ ভাগ উৎসে কর কর্তন করার সিদ্ধান্ত হয়েছে। আমরা এর প্রতিবাদ জানাই। শিল্পীদের সাংস্কৃতিক অঙ্গনে টিকিয়ে রাখতে সম্মানী বৃদ্ধিসহ উৎসে কর কর্তনের সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে। 

এরপর শিল্পীরা জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানের কাছে স্মারকলিপি প্রদান করেন।

আরও পড়ুন

×