ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত, আটক ১

চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত, আটক ১
×

ফাইল ছবি

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৩ | ০৮:৪১ | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৩ | ০৮:৪১

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় চোর সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার ছয়ানী ইউনিয়নের ভূপতিপুর গ্রামের হোরাগাজি বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে রোববার ভোর রাতে পিটুনিতে যুবক নিহত হন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।   

নিহত যুবকের নাম নাসির উদ্দিন মাসুদ (৩৭)। তিনি উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়নের অভিরামপুর গ্রামের কোনার বাড়ির মৃত জালাল আহমদের ছেলে।  

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত ৩টার দিকে মাসুদ উপজেলার ছয়ানী ইউনিয়নের ভূপতিপুর গ্রামের সিরাজ মিয়ার বাড়িতে ঢোকেন। বিষয়টি টের পেয়ে বাড়ির মালিক চিৎকার দেন। তার চিৎকারে প্রতিবেশিরা এসে মাসুদকে ধরে ফেলেন। চোর সন্দেহে তাকে গণপিটুনি দেন তারা। এতে ঘটনাস্থলেই মাসুদের মৃত্যু হয়।

বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ফরিদুল আলম বলেন, পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

তিনি আরও বলেন, এ বিষয়ে তদন্ত চলছে। পরে বিস্তারিত জানানো হবে।

আরও পড়ুন

×