ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

টেকনাফে উদ্ধার বনকর্মীদের নিয়ে অভিযানে অস্ত্রসহ আটক ১

টেকনাফে উদ্ধার বনকর্মীদের নিয়ে অভিযানে অস্ত্রসহ আটক ১
×

ফাইল ছবি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৩ | ১৪:০৮ | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৩ | ১৪:০৮

কক্সবাজারের টেকনাফে উদ্ধার হওয়া তিন বনকর্মীকে নিয়ে চালানো অভিযানে অস্ত্রসহ এক অপহরণকারীকে আটক করেছে পুলিশ। 

সোমবার টেকনাফের পাহাড়ি এলাকা থেকে ওই অপহরণকারীকে আটক করা হয়। 

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবাইর সৈয়দ বলেন, উদ্ধার হওয়া তিন বনকর্মীকে নিয়ে চালানো অভিযানে ২টি আগ্নেয়াস্ত্র ও ৫ রাউন্ড কার্তুজসহ একজনকে আটক করা হয়েছে। 

তিনি আরও বলেন, এ বিষয়ে বিস্তারিত তথ্য আজ রাত ৮টায় টেকনাফ থানার কনফারেন্স রুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জানানো হবে।

এর আগে শুক্রবার বিকেলে টেকনাফের হ্নীলা ইউনিয়নের মোচনী বিটের ন্যাচার পার্ক বনে পাহারা দেওয়ার সময় অপহৃত হন তিন বনকর্মী। এরপর থেকে পরিবারের কাছে মুক্তিপণের ৬০ লাখ টাকা দাবি করে আসছিল সন্ত্রাসীরা। অবশেষে চারদিনের মাথায় তাদের পাওয়া যায়। সোমবার দুপুরে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার পাহাড়ে তাদের খোঁজ পাওয়া যায়।

আরও পড়ুন

×