বিএনপির কর্মসূচিতে পুলিশি বাধার অভিযোগ
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:০০
কেন্দুয়া উপজেলা বিএনপির নেতাকর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে দলটির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করেছেন। গত শুক্রবার দুপুরে একাংশের নেতাকর্মীরা উপজেলা শহরের বিএনপির অস্থায়ী কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান করেন।
এতে সভাপতিত্ব করেন বিএনপি নেতা সঞ্জুর রহমান ভুঞা। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ভুঞা দুলাল।
এ ছাড়া বলাইশিমুল ইউনিয়ন বিএনপির উদ্যোগে গোপালপুর গ্রামের নাজমুল হাসানের বাড়িতে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করেন দলটির অপর অংশের নেতাকর্মীরা।
পুলিশি বাধার মুখে আলাদা কর্মসূচি পালন করতে হয়েছে বলে অভিযোগ রয়েছে। তবে থানার ওসি আলী হোসেন বলেন, বিশৃঙ্খলা এড়াতেই টহল দেওয়া হয়েছে। বিএনপির কর্মসূচিতে বাধা দেওয়া হয়নি।