ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পুকুরে ডুবে দুই শিশু নিহত

পুকুরে ডুবে দুই শিশু নিহত
×

প্রতীকী ছবি

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:১৫ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:১৫

সাতক্ষীরার আশাশুনিতে পুকুরের পানিতে ডুবে দুই শিশু নিহত হয়েছে। মঙ্গলবার উপজেলার কুড়িকাহুনিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো- আলম হাওলাদারের মেয়ে আনিকা সুলতানা (৫) ও ওহিদুল মোড়লের মেয়ে জান্নাতুল নাইম (৫)। তারা দুজনই তালতলা বাজারের করিমুন্নেসা কিন্ডার গার্টেনের শিশু শ্রেণির ছাত্রী।

প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ জানান, মঙ্গলবার স্কুল থেকে ফিরে বাড়ির পাশে পুকুরের পাড়ে মায়ের দেওয়া পিঠা খাচ্ছিল জান্নাত ও আনিকা। এর এক ফাঁকে পুকুরের পানিতে ডুবে যায় তারা। দীর্ঘসময় তাদের না পেয়ে খোঁজাখুজি শুরু করেন পরিবারের সদস্যরা। একপর্যায়ে স্থানীয় ওহিদুল নামের এক কিশোর পুকুরে গোসল করতে গেলে আনিকাকে ভাসতে দেখেন। তার চিৎকারে অন্যরা এসে আনিকাকে উদ্ধার করে। এসময় জান্নাতের মরদেহেও পায় তারা। উদ্ধারের পর স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আশাশুনি থানার ওসি বিশ্বজিৎ অধিকারী জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। 

আরও পড়ুন

×