ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

কোস্টগার্ডের উদ্যোগে শ্যামনগরে ফ্রি চিকিৎসাসেবা

কোস্টগার্ডের উদ্যোগে শ্যামনগরে ফ্রি চিকিৎসাসেবা
×

কৈখালী বিসিজি স্টেশনে চিকিৎসাসেবা দেওয়া হয় - সমকাল

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৩ | ১৫:৪১ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৩ | ১৫:৪১

কোস্টগার্ড পশ্চিম জোনের উদ্যোগে সুন্দরবন উপকূলবর্তী এলাকার দুস্থ ও অসহায় গরীব মানুষদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

বুধবার বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সাতক্ষীরা শ্যামনগরের কৈখালী বিসিজি স্টেশনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় সুন্দরবনসংলগ্ন ভেটখালী, কৈখালী, টেংরাখালীসহ পাশ্ববর্তী এলাকাসমূহের প্রায় দুইশ নারী-পুরুষ ও শিশুকে চিকিৎসাসহ প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করা হয়। 

এর আগে সকাল ১০টা থেকে স্থানীয় বনজীবী, জেলে, মাঝিসহ বিভিন্ন শ্রেণি ও পেশাজীবীদের উদ্দেশ্যে কোস্টগার্ডের পক্ষ থেকে সচেতনতামূলক বক্তব্য প্রদান করা হয়। বিশেষ করে উপকূলীয় এলাকাসমূহে অবৈধভাবে মৎস্য আহরণ, মাদক ও মানব পাচারসহ বনজ সম্পদ রক্ষা এবং নৌযান ও নৌপথের নিরাপত্তার বিষয়গুলোর উপর গুরুত্বারোপ করা হয়। এসময় কোস্টগার্ড পশ্চিম জোনের কৈখালী স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম মেহেদী হাসান (এসডি) ও মেডিকেল অফিসার সার্জন লেফটেন্যান্ট কমান্ডার আরবা মো. শাওন মোরসালিন এলমান (এএমসি) উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×