ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

গাজীপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় ট্রাফিক সার্জেন্ট নিহত

গাজীপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় ট্রাফিক সার্জেন্ট নিহত
×

টিএসআই জামাল উদ্দিন। ফাইল ছবি

গাজীপুর (কালিয়াকৈর) প্রতিনিধি

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৩ | ০৭:১৫ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৩ | ০৭:১৫

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় জামাল উদ্দিন (৫৬) নামের জেলা পুলিশের (টিএসআই) এক সদস্য নিহত হয়েছেন। এ সময় পিকআপ ভ্যানের চালককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা সিপি কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জামাল উদ্দিন টাঙ্গাইল জেলার বাসিন্দা। তিনি গাজীপুর জেলা পুলিশের (টিএসআই) ছিলেন। আটক চালকের নাম মারুফ হোসেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকার সিপি কারখানার সামনে একটি পিকআপ ভ্যানকে থামানোর চেষ্টা করে পুলিশ। কিন্তু পিকআপ ভ্যানটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পিকআপ ভ্যানটি পুলিশ সদস্যকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন ও পুলিশ সদস্যরা জামালকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল নিয়ে গিলে চিকিৎসক তাকে  মৃত ঘোষণা করেন। 

গাজীপুর জেলার পল্লী বিদ্যুৎ ট্রাফিক অফিসের (টিএসআই প্রশাসন) নাসির উদ্দিন ভূঁইয়া জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন

×