ঢাকা শনিবার, ০৬ জুন ২০২৬

ফরিদপুরে ইলিশ ধরায় ৯ জেলের দণ্ড

ফরিদপুরে ইলিশ ধরায় ৯ জেলের দণ্ড
×

ফরিদপুর অফিস

প্রকাশ: ২২ অক্টোবর ২০১৯ | ১০:২৮

সারাদেশে ইলিশ আহরণ ও বিপণনে নিষেধাজ্ঞা থাকলেও ফরিদপুরের পদ্মা-আড়িয়াল খায় অবাধে চলছে মা-ইলিশ নিধন।

স্থানীয় প্রশাসন ইলিশ রক্ষায় প্রতিদিনই অভিযান পরিচালনা অব্যহত রেখেছে। জব্দ করা হচ্ছে জাল, দণ্ড পাচ্ছেন জেলেরা।

ফরিদপুরের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মো. হাফিজুর রহমান জানান, মঙ্গলবার ভোর রাত পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৯ জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। নদী থেকে ২০ হাজার মিটার জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।

তিনি বলেন, ইলিশ রক্ষায় সরকারি আদেশ অনুযায়ী আমরা অভিযান পরিচালনা করছি।

অভিযানে দণ্ডপ্রাপ্তরা হলেন- শাহজাহান, সালাম, জয়নাল, আলাল সিকদার, রাশেদ, আব্দুর সরদার, শরিফ সরদার, আরশাদ মন্ডল এবং পিয়ার মন্ডল। তাদের বাড়ি সদর উপজেলার ডিগ্রীরচর ও নর্থ-চ্যানেল ইউনিয়নে।

এই অভিযানে স্থানীয় মৎস বিভাগ ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।


আরও পড়ুন

×