ঢাকা শনিবার, ০৬ জুন ২০২৬

তাড়াশে কড়ি ক্যাইট্টা প্রজাতির কচ্ছপ উদ্ধারের পর অবমুক্ত

তাড়াশে কড়ি ক্যাইট্টা প্রজাতির কচ্ছপ উদ্ধারের পর অবমুক্ত
×

পরিবেশবাদী সংগঠন দ্য বার্ড সেফটি হাউসের উদ্যোগে একটি কড়ি ক্যাইট্টা প্রজাতির কচ্ছপ উদ্ধার করেছে উদ্ধারকারী দল- সমকাল

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২২ অক্টোবর ২০১৯ | ১০:৫০

চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার হামকুড়িয়া চলনবিল থেকে পরিবেশবাদী সংগঠন দ্য বার্ড সেফটি হাউসের উদ্যোগে একটি কড়ি ক্যাইট্টা প্রজাতির কচ্ছপ উদ্ধার করেছে উদ্ধারকারী দল।

সোমবার রাতে চলনবিলে আব্দুল হাকিম মাছ ধরতে গেলে তার জালে এ কচ্ছপটি আটক হয়। পরে তাড়াশ প্রেসক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের সাংবাদিক সনাতন দাশের সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে সংগঠনটির সদস্যরা কচ্ছপটি উদ্ধার করেন।

উদ্ধার করা কচ্ছপটি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) চৌধুরী মো. গোলাম রাব্বী, পাবনা-সিরাজগঞ্জ জেলার বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা ইব্রাহিম খলিলের উপস্থিতিতে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের পদ্মপুকুরে অবমুক্ত করা হয়।

দ্য বার্ড সেফটি হাউসের চেয়ারম্যান মামুন বিশ্বাস জানান, কচ্ছপটির ইংরেজি নাম : Indian Roofed turtle, বৈজ্ঞানিক নাম: Pangshura Tecta

তিনি আরও জানান, এই প্রজাতির কচ্ছপ বাংলাদেশ, ভারত, নেপাল ও পাকিস্তানে পাওয়া যায়। এক সময় চলনবিল অঞ্চলে কড়ি কাইট্ট্যাসহ বিভিন্ন প্রজাতির কচ্ছপ পাওয়া যেত। বর্তমানে এসব কচ্ছপ বিলুপ্তির পথে।

আরও পড়ুন

×