ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

হাঁটতে বের হয়ে বাড়ি ফিরলেন লাশ হয়ে

হাঁটতে বের হয়ে বাড়ি ফিরলেন লাশ হয়ে
×

প্রতীকী ছবি

স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:৫৯ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:৫৯

পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার সমেদয়কাঠি ইউনিয়নের সেহাংগলে মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল খালেক (৭৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে ওই ইউনিয়নের সেহাংগর এলাকার স্বরূপকাঠি-পিরোজপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আব্দুল খালেক ওই গ্রামের প্রয়াত তৈয়ব আলী হাওলাদারের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে আব্দুল খালেক রাস্তায় হাটছিলেন। এ সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সরোয়ার জানান, মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের হাতে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

×